শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

রোনালদো বললেন ‘বিশ্বকাপ সব নয়’, মেসির পাল্টা: ‘এটাই জীবনের শীর্ষ অর্জন’!

#
news image

বিশ্ব ফুটবলের দুই মহাতারকার পুরোনো প্রতিদ্বন্দ্বিতা আবারও তীব্র হলো মন্তব্যে-প্রতিমন্তব্যে। ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি বলেন, “বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন নয়। ছয়-সাত ম্যাচে জয় কি পুরো ক্যারিয়ার নির্ধারণ করতে পারে?”—এ মন্তব্যেই ক্ষোভ আর বিতর্কের ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।

জবাব দিতে দেরি করেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, “একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ জয়ই চূড়ান্ত সাফল্য। এরপর আর কিছু চাওয়ার থাকে না।”

২০২২ সালের সেই কাতার বিশ্বকাপেই মেসি লিখেছিলেন ইতিহাস, এনে দিয়েছিলেন আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা। অন্যদিকে রোনালদো থেমে আছেন ইউরো ২০১৬-তেই।

দুই কিংবদন্তির এই ভিন্ন অবস্থান আবারও জ্বালিয়ে দিয়েছে পুরোনো বিতর্ক—‘কে সেরা, মেসি না রোনালদো?’—বিশ্বজুড়ে ভক্তদের মন্তব্যে চলছে তর্ক-বিতর্ক, মিম-যুদ্ধ আর তুলনাহীন উত্তেজনা।

স্পোর্টস ডেস্ক

৭-১১-২০২৫ রাত ১২:৯