শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-এ সাউথইস্ট

#
news image

সাউথইস্ট ইউনিভার্সিটি প্রথমবারের মত মর্যাদাপূর্ণ কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-এ স্থান করে নিয়েছে। ৬ নভেম্বর ২০২৬, ইউনিভার্সিটির কনফারেন্স রুমে একটি বিশেষ সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এই গুরুত্বপূর্ণ মাইলফলকটি উদযাপন করে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। ২০২৬ কিউএস এশিয়া র‌্যাংকিং-এ সাউথইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম স্থান অধিকার করেছে যা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের (পাবলিক ও প্রাইভেট) মধ্যে ২৩তম। বিশ্ববিদ্যালয়টি সাউদার্ন এশিয়া অঞ্চলে ২২৪তম এবং এশিয়ায় ৭৪১-৭৫০ ব্যান্ডে অবস্থান করছে।চ

অধ্যাপক মোফাজ্জল হোসেন এই বৈশ্বিক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সকল শিক্ষক এবং কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম এবং অবিচল নিষ্ঠার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "এই অসাধারণ অর্জন বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম স্থান এবং এশিয়াতে আমাদের সুদৃঢ় অবস্থান—আমাদের সম্মিলিত মানের প্রতি প্রতিশ্রুতির সুস্পষ্ট প্রতিফলন। তিনি কিউএস, টাইমস হায়ার এডুকেশন, এবং অন্যান্য আন্তর্জাতিক র‌্যাংকিং সিস্টেমে ভবিষ্যতে আরও ভালো করতে ধারাবাহিক উন্নতির গুরুত্বের উপর জোর দেন।

সভায় রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি

৬-১১-২০২৫ দুপুর ৪:৩৬