শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

শাকিব খানের ঢাকা ফিরছে আরও শক্তভাবে বিপিএলে

#
news image

ঢাকা ক্যাপিটালসের মালিকানা ধরে রাখলেন ঢাকাই সিনেমার ‘কিং খান’ শাকিব খান। বিপিএলের ১২তম আসরেও তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস থাকছে ঢাকা দলের পেছনে।

গত আসরে প্রথমবার দল মালিক হয়ে আলোচনায় আসেন শাকিব। মাঠে উপস্থিতি, উৎসাহ আর তারকা প্রভাবের কারণে বিপিএলকে এনে দেন নতুন রঙ। এবারও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আগের চেয়ে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল দেখা যাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার জানায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকার ফ্র্যাঞ্চাইজি থাকছে শাকিবের মালিকানাধীন কোম্পানির হাতে।

আগামী ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। এবারে অংশ নেবে পাঁচটি দল— ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। গতবারের খুলনা ও বরিশালকে দেখা যাবে না এবার।

১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, আর ১৬ জানুয়ারি হবে ফাইনাল।

বিনোদন ডেস্ক

৬-১১-২০২৫ রাত ১২:১৩