শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

বিপিএল জমছে! ঢাকা পেল চ্যাম্পিয়ন স্পোর্টস, খুলনা-বরিশাল রইল বাইরে

#
news image

ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার পালা শেষ—বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের দল ঘোষণা করেছে বিসিবি। এবার পাঁচ ফ্র্যাঞ্চাইজি পেয়েছে মাঠে নামার টিকিট, আর দুই পুরনো দলকে থাকতে হচ্ছে দর্শকের ভূমিকায়।

ঢাকা যাচ্ছে চ্যাম্পিয়ন স্পোর্টসের হাতে, রংপুর পেল টগি স্পোর্টস, রাজশাহীর দায়িত্বে থাকছে নাবিল গ্রুপ, চট্টগ্রাম যাচ্ছে টাইএঙ্গেল স্পোর্টসের অধীনে আর সিলেট পেয়েছে ক্রিকেট উইথ সামি।

অন্যদিকে, পুরনো দলে থাকা খুলনা টাইগার্সের মাইন্ড ট্রি এবার ছিটকে গেছে। বরিশাল থেকেও আবেদন করেছিল আকাশবাড়ী হলিডেজ, কিন্তু তারাও ফ্র্যাঞ্চাইজি পায়নি।

বিসিবি জানিয়েছে, এবার কঠোর আর্থিক নীতি মেনেই আয়োজন হচ্ছে বিপিএল। মোট ১১টি আবেদন থেকে ৫টি ফ্র্যাঞ্চাইজি বাছাই করা হয়েছে, যারা শর্ত পূরণে সক্ষম হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু জানালেন, “খেলোয়াড় ড্রাফটের সময় যদি আরও এক-দুটি দল যুক্ত হয়, অবাক হওয়ার কিছু নেই।”

আগামী ১৭ নভেম্বর হবে খেলোয়াড় ড্রাফট, আর ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে বিপিএল ২০২5—প্রস্তুত হোন ব্যাট-বলের উন্মাদনায়!

স্পোর্টস ডেস্ক

৫-১১-২০২৫ রাত ১২:১৩