শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

স্বর্ণের ঝলক বাড়লেও, সাধারণ ক্রেতার ‘বাধা’ বাজেটের ভার

#
news image

রেকর্ড পরিমাণে স্বর্ণের দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (২ নভেম্বর) থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায় বিক্রি হবে—যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ মূল্য।

বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, ডলার সংকট এবং আমদানি ব্যয়ের চাপ মিলিয়ে দেশের বাজারেও এই প্রভাব পড়েছে। ফলে প্রতি মাসেই দাম কিছুটা করে বাড়ছে।

তবে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতারা বলছেন, এই ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে গয়না কেনা। অনেকেই এখন পুরোনো গয়না বিক্রি করে প্রয়োজন মেটাচ্ছেন।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্থনীতিবিদদের মতে, কাঁচা স্বর্ণের মূল্যবৃদ্ধির সঙ্গে ভোক্তা পর্যায়ে এমন বড় পার্থক্য তৈরি হওয়া বাজার নিয়ন্ত্রণে দুর্বলতার ইঙ্গিত দেয়।

ডেস্ক রিপোর্ট

১-১১-২০২৫ রাত ১১:২৪