শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া সহ ২১ দফা দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন 

#
news image

 "নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া" শিরোনামে ২১ দফা দাবি সহ সাংবাদিকদের ন্যায্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। "নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া" —এই স্লোগানে 
শনিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ সাংবা‌দিক  ইউনিয়‌নের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক এতে অংশ গ্রহন করে।

এ সময় বক্তারা বলেন—দীর্ঘ দিন ধরে সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় পেশাজীবী সাংবাদিকরা মানবেতর জীবন যাপন করছে।
অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর এবং দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান।
একজন সাংবাদিকের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও সাপ্তাহিক দুই দিন ছুটি নিশ্চিত করা সময়ের দাবি।

বক্তারা আরও বলেন—গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালা আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার করতে হবে। আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত গঠন করতে হবে। অন্যথায় আমরা দেশব্যাপী আন্দোলনে যেতে বাধ্য হব।
২১ দফা দাবির মধ্যে আরও রয়েছে—চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, গণমাধ্যমে নারী সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়ন, ও অবসরকালীন সুবিধা চালু করা সহ ২১ দফা দাবী উপস্থাপন করেন।

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ:

১-১১-২০২৫ রাত ১১:৫