শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

নড়াইলে সেচ্ছাসেবকদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার 

#
news image

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাসুদ রানা শেখ হত্যা মামলায় আসাদুজ্জামান নান্নু খাঁ (৫৬) নামে একজনকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) মামলা দায়েরের ৪ ঘণ্টার মধ্যে ৩ নম্বর এজহার নামী আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে গ্রেফতার করে পুলিশ। তিনি শুক্তগ্রামের মৃত রাহেন খাঁর ছেলে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের মাসুদ শেখ হত্যার ঘটনায় বুধবার মামলা হয়। মামলার পর লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রাম থেকে মামলার এজহারভুক্ত ৩ নম্বর আসামি আসাদুজ্জামান নান্নু খাঁ নামে এক ব্যক্তি গ্রেফতার করা হয়। পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের ছবর শেখের ছেলে মাসুদ শেখ ওই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। গত সোমবার সন্ধায় শুক্তগ্রাম মোড়ের বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে মঙ্গলবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কালিয়া প্রতিনিধি, নড়াইল

৩১-১০-২০২৫ রাত ১২:৮