শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

জাতীয় দলের ব্যাটিং কোচ হতে পারেন আশরাফুল, চলছে বিসিবির সঙ্গে আলোচনা

#
news image

বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনায় মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে তরুণ টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক এবার নতুন ভূমিকায় ফিরতে পারেন—জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে।

সম্প্রতি গণমাধ্যমে আশরাফুল জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার আলোচনা চলছে। তিনি বলেন,

“বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো তাদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু আলোচনার পর্যায়ে রয়েছে। আমি ইতিবাচক মানসিকতায় আছি।”

দীর্ঘদিন ধরে জাতীয় দলে বিশেষায়িত ব্যাটিং কোচের অভাব অনুভূত হচ্ছিল। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এতদিন ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলালেও ব্যাটারদের সাম্প্রতিক ধারাবাহিকতা ও আত্মবিশ্বাসের ঘাটতি বিসিবিকে নতুন বিকল্প ভাবতে বাধ্য করেছে।

এই প্রেক্ষাপটে আশরাফুলের নাম উঠে আসায় ক্রিকেট অঙ্গনে বাড়ছে আগ্রহ। তার অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা ও দেশের ক্রিকেটে দীর্ঘ পথচলা তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে বলে মনে করছেন সাবেকরা।

তবে আশরাফুল এখনো কিছু নিশ্চিত করেননি। তার ভাষায়, “কিছুদিন ধরে কথা চলছিল, এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।”

অন্যদিকে বিসিবি সূত্র জানিয়েছে, দেশের বাইরের কয়েকজন প্রার্থীর সঙ্গেও আলোচনা চলছে। বিশেষ করে একজন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটারের সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়েছে।

বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খেলা ডেস্ক

২৩-১০-২০২৫ রাত ১২:৩৬