শিরোনামঃ
সংবিধান সংস্কার: সমঝোতা, নাকি রাজপথের চাপ? রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু

অগ্রণী ব্যাংকে তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

#
news image

দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি’তে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সকালে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় এ গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের পরিচালক মো. সাঈদ কুতুব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন। ব্যাংকের  মহাব্যবস্থাপক (ক্যামেলকো) সুপ্রভা সাঈদের সভাপতিত্বে এসময় মহাব্যবস্থাপকগণ, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী, ব্যাংকের  গ্রাহক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের পরিচালক মো. সাঈদ কুতুব দেশের অর্থনীতিকে গতিশীল করতে ব্যাংকের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বলেন, গ্রাহক সেবার মান উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

তিনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের জন্য জমা ছাড়া একাউন্ট ওপেন ও ঋণ প্রদান, তরুণদের ঋণ ও বিদেশগামীদের জন্য সহজে ঋণসহ বিভিন্ন সেবার কথা তুলে ধরেন। আগামী ২ নভেম্বর পর্যন্ত এ গ্রাহক সেবা পক্ষ চলবে।

বিজ্ঞপ্তি

১৯-১০-২০২৫ রাত ১০:৫৭