শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

গৌরবময় ২১ বছরের পথচলায় প্রসিদ্ধ বসুন্ধরা সিটি শপিং মল

#
news image

বাংলাদেশের প্রধান ও আধুনিক শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মল। শনিবার ৪ অক্টোবর এই শপিংমলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেভেল - ১ এর অ্যাট্রিয়ামে সকাল ১০ টায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয় । এরপর দিনব্যাপী বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। 

বসুন্ধরা গ্রুপের ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, “আজ আমরা একত্রিত হয়েছি বসুন্ধরা সিটি শপিং মলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য এবং আপনাদের সবাইকে স্বাগত জানাতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বসুন্ধরা সিটি শপিং মল আমাদের মাঝে এসেছে একজন স্বপ্নদ্রষ্টা, উদ্ভাবক ও পথপ্রদর্শকের দৃষ্টিভঙ্গি থেকে – যিনি বাংলাদেশের প্রথম আধুনিক শপিং মল গড়ার ধারণা বাস্তবায়ন করেছেন। তিনি আর কেউ নন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা সিটি আজ শুধুমাত্র একটি শপিং মল নয়, এটি এমন একটি জায়গা যেখানে পরিবার, বন্ধু-বান্ধব ও দর্শনার্থীরা কোয়ালিটি টাইম উপভোগ করতে আসে। আমাদের লক্ষ্য হচ্ছে এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় ও আনন্দময় করা।”

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দর্শকদের জন্য আয়োজন করা হয় ফ্ল্যাশ মব, ফ্যাশন ফেস্ট এবং কনসার্ট এর, যা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানে বিশেষভাবে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরা, যারা দর্শকদের গান ও সঙ্গীতের জাদুতে মুগ্ধ করেন এবং অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

এছাড়াও অংশগ্রহণকারী ব্র্যান্ড ক্লাব হাউস, ফ্রীল্যান্ড, বে, তুরাগ একটিভ, ইরানি বোরকা বাজারকে এ আয়োজনে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বসুন্ধরা সিটি শপিং মল তাদের গ্রাহক, অংশীদার এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় একুশ বছরের সাফল্যের যাত্রা উদযাপন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই একসাথে এই গৌরবময় যাত্রার আনন্দ ভাগাভাগি করেছে।

বিজ্ঞপ্তি

৪-১০-২০২৫ বিকাল ৬:০