শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

সারাদেশে উদ্যোক্তা গড়বে প্রাইম ব্যাংক ও আইবিএ

#
news image

দেশজুড়ে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যৌথভাবে 'এন্টারপ্রেনারশিপ ও বিজনেস ডেভেলপমেন্ট' বিষয়ে একটি সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করছে প্রাইম ব্যাংক পিএলসি. ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)।

রোববার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ও আইবিএ এই উদ্যোগের বিষয়ে চুক্তি বিনিময় করে।

এই কোর্সের মূল উদ্দেশ্য হলো উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক জ্ঞান ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করে টেকসই উদ্যোগ গড়ে তোলা।

৮ সপ্তাহব্যাপী এই কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, ব্যবসায়িক মডেল তৈরি, ডিজিটাল সার্ভিস ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর।

এতে অংশ নেবেন বিভিন্ন খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞ, থাকছে কেস স্টাডি, ইন্টারঅ্যাকটিভ আলোচনা ও বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের অনুশীলন। কোর্সটি সবার জন্য উন্মুক্ত থাকলেও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণকারী বাছাই করা হবে।

চুক্তি বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং আইবিএ-এর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন আইবিএ’র ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. রিদওয়ানুল হক, অধ্যাপক মো. মহিউদ্দিন, অধ্যাপক খালেদ মাহমুদ, এবং অধ্যাপক ড. সুতাপা ভট্টাচার্য।

প্রাইম ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ দেশের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইবিএও জানিয়েছে, তারা নিয়মিতভাবেই উদ্যোক্তা কমিউনিটির নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই প্রোগ্রাম তারই একটি উদাহরণ।

বিজ্ঞপ্তি

১৩-৭-২০২৫ রাত ১১:৪৪