শিরোনামঃ
সংবিধান সংস্কার: সমঝোতা, নাকি রাজপথের চাপ? রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু

রাবার শিল্পের টেকসই বিকাশে আধুনিক প্রযুক্তির প্রয়োগে উদ্যোগ নিচ্ছে সরকার।  -  পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

#
news image

বাংলাদেশের রাবার শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় রাবার শিল্পের উন্নয়ন সম্ভব হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে বাংলাদেশ রাবার বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাবার চাষ, উৎপাদন ও বাজারজাতকরণে আধুনিক প্রযুক্তির প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, পরিবেশবান্ধব রাবার উৎপাদন নিশ্চিত করতে হবে। এতে বন সংরক্ষণ হবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস পাবে।

সভায় বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক আবু শাহেদ চৌধুরী রাবার শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়া বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক একেএম শওকত আলম মজুমদার, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বাংলাদেশ ফরেস্ট একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলামসহ রাবার বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপদেষ্টা রাবার বোর্ডের কার্যক্রম পরিদর্শন করেন।

বিজ্ঞপ্তি

২৬-২-২০২৫ রাত ১২:২৫