শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

বায়ুদূষণ রোধে ২০ টি ইটাভাটাকে এক কোটি চৌদ্দ লক্ষ টাকা জরিমানা, ১১টির কার্যক্রম বন্ধ ও ২ টি বন্ধের নির্দেশ

#
news image

বায়ুদূষণ ও পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর ৭ জানুয়ারি ২০২৫ তারিখে সারা দেশে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ১১টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ২টি ভাটাকে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সারাদেশব্যাপী এ অভিযানে অবৈধ ইটভাটা, চারকোল ফ্যাক্টরি, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ, পলিথিন ব্যবহার, খোলা নির্মাণ সামগ্রী এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

চারকোল ফ্যাক্টরির বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ফ্যাক্টরি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। একটি সীসা কারখানার বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা, ২ ব্যক্তির মধ্যে একজনকে ৩ মাস এবং অন্যজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক পলিথিন শপিং ব্যাগ বন্ধের লক্ষ্যে  পরিবেশ অধিদপ্তর, মঠবাড়িযা, পিরোজপুরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি গুদাম থেকে আনুমানিক ১১ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং ২টি মামলার মাধ্যমে ৩০০,০০০/- টাকা (তিন লক্ষ) জরিমানাপূর্বক আদায় করা হয়েছে।  

যানবাহনের কালো ধোঁয়া ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ৯টি যানবাহনের চালকদের সতর্ক করে। পলিথিন ব্যবহার বন্ধে বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা ও সতর্কতা জারি করা হয়। খোলা নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকজনকে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এসব পদক্ষেপ  অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তি

৮-১-২০২৫ রাত ১:৪