শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

পরিবেশ মন্ত্রণালয়ের বায়ুদূষণ রোধে বিশেষ মোবাইল কোর্টের মাধ্যমে ৩৭ লাখ ৩২ হাজার টাকা জরিমানা

#
news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ৫ জানুয়ারি, ১৩ টি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে মোট ৩৭ লাখ ৩২ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া,  অবৈধ পলিথিন এবং খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 

বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর ৫ জানুয়ারি ২০২৫ তারিখে দেশের বিভিন্ন স্থানে ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে ১২টি অবৈধ ইটভাটা থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।

পলিথিন বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি পরিবহন থেকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার কারণে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমনের অপরাধে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং আরেকটি প্রতিষ্ঠানের মালিককে এক মাসের কারাদণ্ড প্রদানসহ কারখানার যন্ত্রপাতি জব্দ করা হয়।

২ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানগুলোতে মোট ২৪টি মামলা দায়ের করে ১ কোটি ৩২ লাখ ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ২১টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ মন্ত্রণালয় পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

নিজস্ব প্রতিনিধি

৫-১-২০২৫ রাত ১১:১৬