শিরোনামঃ
রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায়?

২০ দেশে মুক্তি পেল শাকিবের 'দরদ'

#
news image

দেশজুড়ে ‘তুফানে’র মাধ্যমে ঝড় তোলার পর মুক্তি পেয়েছে পর ঢালিউড কিং শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ‘দরদ’। শুক্রবার (১৫ নভেম্বর) থেকে দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্রটি দেখা যাবে। তবে, ‘দরদ’ শুধু বাংলাদেশেই নয়, একযোগে ২০ টি দেশেও মুক্তি পাচ্ছে ছবিটি। 

মুক্তির দু’দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়। ‘ঈদ ছাড়া ১০০ হলে দেশেই মুক্তি পাচ্ছে দরদ বলে জানিয়েছেন  নির্মাতা অনন্য মামুন। তিনি বলেন, ইতোমধ্যে ৮৪টি হল চূড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না।’ 

এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমেও কথা বলেন তিনি। অনন্য মামুনের কথায়, ‘খুব ভালো প্রতিক্রিয়া। পরপর শো হাউজফুল হচ্ছে। শুক্রবারের সব শো ইতোমধ্যে হাউজফুল হয়ে গেছে। আশা করছি, সিনেমাটি নতুন নজির গড়বে।’
জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক ২২টি শো চলবে দরদ’র। এছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও চলছে ‘দরদ’। বগুড়ার মধুবন ও চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলেও চলছে ছবিটি।

এদিকে অগ্রীম টিকিট বিক্রি প্রসঙ্গে হল মালিকরা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক।

উল্লেখ্য, রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই ‘দরদ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

ডেস্ক রিপোর্ট

১৬-১১-২০২৪ রাত ১২:১৯