শিরোনামঃ
উপজেলায় নয়, এবার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা। নরসিংদীর শিবপুরের ইউ এন ও‌ ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  । কক্সবাজারে উন্নয়ন ও পর্যটন শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া

নরসিংদীর শিবপুরের ইউ এন ও‌ ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  ।

#
news image

জেলা প্রতিনিধি নরসিংদীঃ 

নরসিংদীর শিবপুরে কয়েক বছর যাবত যেখানে ছিল পৌরসভার  ময়লা,আবর্জনার স্তূপ, দুর্গন্ধ আর জনদুর্ভোগ সেই স্থানটিই এখন পরিণত হয়েছে ফুল,ফল ও ঔষধি গাছ রোপনের মাধ্যমে আকর্ষণীয় রাস্তার বাগান। এমন ব্যতিক্রমী উদ্যোগে বদলে গেছে নরসিংদীর শিবপুর বানিয়াদি ডিসি রোডের মোড়ের চিত্র। দীর্ঘ বছর ধরে ওই এলাকা ও পথচারীদের জন্য ছিল ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন । স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল,কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, পরিবহনে চলাচল ও ছিল ভীষণ অতিষ্ট। জনবসতি এলাকার গুরুত্বপূর্ণ দুইটি সড়কের দুই পাশে ফেলানো ময়লার ভাগাড় থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি সৃষ্টি হয়েছিল জনস্বাস্থ্য জন্য চলাচলের নানা সমস্যা। দীর্ঘ বছরের এই ভোগান্তি থেকে মুক্তি জন্য সর্বস্তরের জনসাধারণের ছিল জোর দাবি। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর উদ্যোগে অবশেষে সেই ময়লার ভাগাড় পরিস্কার করে সেখানে লাগানো হয়েছে ফুল,ফল ও ঔষধি গাছের চারা। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও সাবেক পৌর প্রশাসক  ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু,আব্দুর রহিম যৌথ ভাবে বাস্তবায়িত এই উদ্যোগটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সরেজমিনে দেখা যায়, যেখানে আগে ময়লা,আবর্জনার স্তূপ পড়ে থাকত,সেখানে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ ।  ময়লার দুর্গন্ধের পরিবর্তে এখন ওই স্থানটি হয়ে উঠেছে পর্যটকদের মতো সৌন্দর্য ও আকর্ষণীয় পরিবেশবান্ধবতার রাস্তা।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন দীর্ঘদিনের জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে শুনেন এবং বাস্তবায়ন করেন। বানিয়াদি ডিসি রোডের এই ময়লার ভাগাড় অপসারণ ও বাগান তৈরির উদ্যোগ জনবান্ধব ও প্রশাসনিক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
 একজন সরকারি অফিসার ইচ্ছা আন্তরিকতা,দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে একটি এলাকার চিত্র কতটা বদলে দেওয়া সম্ভব তারই বাস্তব উদাহরণ। ময়লার ভাগাড়কে বাগানে রূপান্তরের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা তৈরি করতে পারেন। এলাকাবাসীর প্রত্যাশা,বাগানটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে ভবিষ্যতে এটি শিবপুরের জন্য পর্যটক স্থান লাভ করিতে পারে। শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিন এর এই উদ্যোগ বলে দেয়,সদিচ্ছা ও আন্তরিক নেতৃত্ব থাকলে একটি ছোট উদ্যোগও বদলে দিতে পারে পুরো এলাকার চিত্র।

নরসিংদী জেলা প্রতিনিধি

২৪-৮-২০২৬ বিকাল ৫:৪০