শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ

#
news image

 ঠাকুগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের কৃতিসন্তান আউয়াল আহমেদ রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে ঠাকুরগাঁওজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের আউয়াল আহমেদের রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। এলাকাবাসী তাঁর এ অর্জনকে ঠাকুরগাঁওয়ের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয়রা জানান, আউয়াল আহমেদের এ নতুন দায়িত্ব তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং তাঁর কর্মের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের সুনাম আরও বৃদ্ধি করবেন।

আউয়াল আহমেদের নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন জগন্নাথ গ্রামসহ রাণীশংকৈল ও ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ।

ঠাকুরগাঁওয়ের গর্ব আউয়াল আহমেদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

ডেস্ক রিপোর্ট

২৩-৮-২০২৬ বিকাল ৫:৫৩