শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, ডিসি কার্যালয়ে বিক্ষোভ

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষণার প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা নিয়ন্ত্রণে জেলা প্রশাসক কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার দপ্তর চত্বরে অতিরিক্ত সেনা, পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি থমথমে থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ জামায়াত নেতাকর্মীদের অসাদাচরণের বিষয়টি স্বীকার করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহবুব আলম সালেহীর দ্বৈত নাগরিকত্ব (ইংল্যান্ড) থাকায় তার মনোনয়ন আইন অনুযায়ী বাতিল করা হয়েছে।

জামায়াত প্রার্থী মাহবুব আলম সালেহী বলেন, “রোববার কাগজপত্র অধিকতর যাচাই-বাছাই করার কথা ছিল। কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতমূলকভাবে ইচ্ছাকৃত ভুল সিদ্ধান্ত দিয়েছেন। এই ডিসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি উচ্চ আদালতে আইনি লড়াই করব।”

ডেস্ক রিপোর্ট

৫-১-২০২৬ রাত ১২:৫৮