শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে তিন বাহিনী প্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপজেলায় নয়, এবার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা। নরসিংদীর শিবপুরের ইউ এন ও‌ ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  । কক্সবাজারে উন্নয়ন ও পর্যটন শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ

জুলাই অভ্যুত্থানে শহীদের ঘটনায় ওসি-এসপিদের তালিকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার ঘোষণা

#
news image

জুলাই গণঅভ্যুত্থানের সময় যেসব থানা এলাকায় ছাত্র–জনতা শহীদ হয়েছেন, সেসব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তালিকা প্রণয়ন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি জেলা পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে।

এই তালিকা চূড়ান্ত হওয়ার পর নাম ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রিফাত রশিদ বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় যারা মাঠপর্যায়ে নির্দেশ দিয়ে দমন-পীড়ন চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। থানাভিত্তিক তালিকা তৈরি করে আইনি প্রক্রিয়ায় আমরা এগোচ্ছি।”

সংবাদ সম্মেলনে সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম ও মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

৫-১-২০২৬ রাত ১২:৮